মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন চিরকাল অটুট থাকে এবং দেশের মানুষের ওপর শান্তি ও রহমত বর্ষিত হয়—এমন কামনা করে প্রার্থনা করা হয়েছে।
তিনি দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সবার মতো তারাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে স্মृतিসৌধে উপস্থিত হয়েছেন।











