পঞ্চগড়ের এসপিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সদরদ ফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে শনিবার (৯ মে) জারি করা এক আদেশে এ নির্দেশ দেয়া হয়। এতে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আদেশে বলা হয়, পঞ্চগড় জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে রোববার (১০ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে এসপি মিজানুর রহমানকে।

মিজানুর রহমান বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশাল জেলায়।

অতীতে তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণ আচরণের অভিযোগে সরকার তাকে শাস্তি দিয়েছিল। ২০২২ সালের ৩০ অক্টোবর সরকারের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় শাস্তি হিসেবে তার এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল। এছাড়া তার সহকর্মীদের কেউ কেউ তাকে ‘জুয়ারী মিজান’ ও ‘বিকাশ মিজান’ নামে আখ্যায়িত করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031