বগুড়ার শাজাহানপুরে পিস্তল উঁচিয়ে জনসম্মুখে হুমকির সময় স্থানীয়দের হাতে আটক বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস করিম সনি বিরুদ্ধে মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছেন থানার ওসি তৌহিদুল ইসলাম। সনি বেজোড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
সরেজমিনে জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া
বেজোড়া যুবসংঘ’ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছিল। সেখানে কোমর থেকে একটি পিস্তল বের করে আয়োজক কমিটির সদস্য রুবেল হোসনেকে গুলি করবে বলে তেড়ে আসে। এ সময় স্থানীরা সকলে মিলে সনিকে ধরে ফেলে। তার কাছে থাকা পিস্তলটি কেড়ে নেয়। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পিস্তলটি উদ্ধার করেন এবং সনিকে আটক করে নিয়ে যান।











