বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশকে পুনরায় সংঘটিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।’
রোববার (১ মার্চ) পলাশ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।











