প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন। আজ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল সরকার সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপনের পাশাপাশি এই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওআইসির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। ওআইসি মনে করছে, ইসরায়েলের ওই অবৈধ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থার নেতিবাচক পরিবর্তন আসবে, যা ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরিকল্পনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031