প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানার মামলার রায় ১ ডিসেম্বর

ষ্টাফ রিপোর্টার

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী তারিকুল ইসলাম।

দুদকের আইনজীবীরা জানান, মামলায় প্রধান আসামি হিসেবে নাম রয়েছে শেখ রেহানার। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

আদালত সূত্র জানায়, তদন্ত শেষে গত ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত–৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রায়ের তারিখ ঘোষণার মাধ্যমে মামলাটি এখন নিষ্পত্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031