ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসুর হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রতিদ্বন্দ্বীতা করেন নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের মেধাবী শিক্ষার্থী তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বড়গাও গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রয়াত আক্তার মিয়ার মেয়ে । ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলরুবা পলি ও সানজিদা সাবরিন।
বিজয়ের প্রতিক্রিয়ায় তাসনিম আক্তার আলিফ নাবিলা বলেন, ‘এ বিজয় শুধুই আমার নয়, বরং হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের মানুষের ভালোবাসা ও আশীর্বাদের ফসল। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হবে আমার প্রথম অঙ্গীকার।











