ফরিদপুরে গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির যানবাহন সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সুমন (২৫) ও ইমন (২২) মারা যান। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানটি শনাক্তে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031