ফেসবুকে কমেন্টস করা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে রাতেই ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বাকি চারজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান সম্প্রতি রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এ নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম আপত্তিকর মন্তব্য করলে রাত ১১টার দিকে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

পরে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং আরও চারজন আহত হন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাটিতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। উভয়পক্ষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031