বগুড়ায় পুলিশকে ছুরি মেরে পালাল আসামি

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন বাবর আলী নামে এক পুলিশ সদস্য। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবর আলী বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব-ইনস্পেক্টর (এটিএসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই আসামিকে ধরতে গেলে সে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছুরি দিয়ে বাবর আলীকে আঘাত করে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম বলেন, “আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031