বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

 

মৌলভীবাজারের বড়লেখা নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার ২৬শে ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, সহসাধারণ সম্পাদক এম. এম আতিকুর রহমান।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি উবায়দুল হক আবিদ প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031