বড়লেখায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের ৩ নেতা গ্রেফতার

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৬শে ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার(২৬শে ডিসেম্বর) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তারকৃত আসামি জমির আলী।

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031