বরগুনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দান সড়কের পাশের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

নিহত আজিজুল উপজেলার বড় তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্থানীয়রা একটি অটোরিকশাকে দ্রুতগতিতে চলে যেতে দেখেন। এরপর তারা চিৎকারের শব্দ শোনেন এবং ঘটনাস্থলের কাছে গিয়ে রাস্তায় রক্ত, একটি মোবাইল ফোন ও জুতা পড়ে থাকতে দেখেন। পরে ডোবায় লাইট ফেলে অর্ধডুবন্ত অবস্থায় আজিজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, রাতে হঠাৎ পানিতে কিছু ফেলার শব্দ শুনে এগিয়ে গিয়ে রক্ত দেখতে পান। তখন তিনি চিৎকার করলে লোকজন এসে ডোবার ভেতরে লাশ দেখতে পান।

বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার জানান, নিহত আজিজুল পেশায় অটোরিকশা চালক। ঘটনাস্থলে তার অটোরিকশা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে হত্যাকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031