বরিশালে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে উজিরপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

তিনি বলেন, ‘একটি নিয়মিত মামলায় মনির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ মার্চ রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে যে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মনিরুল ইসলাম উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের ব্যবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তার কাছে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেন বলে অভিযোগ করেন তিনি।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, দাবি করা চাঁদার বাকি টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দুপুর ২টায় মনির সরদারের নেতৃত্বে তার সহযোগীরা ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত আবু বক্কর বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গাঁজাসহ আটক করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার শোলক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন পর জামিনে মুক্তি পান তিনি।

স্থানীয়দের দাবি, জামিনে বের হওয়ার পর আবারও চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন মনির সরদার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031