বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে মরদেহ ভারতের ভেতরেই রয়েছে এবং বৈঠকে আনুষ্ঠানিক আলোচনার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031