আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অবিলম্বে যেতে হবে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় ঐক্য সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক আইনে বলা আছে, আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন- তার অর্থ হচ্ছে, সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অবিলম্বে যেতে হবে।











