বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ফের বিতর্ক বাড়ছে। সীমান্তে উত্তেজনা ও সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা যে ভাষা ব্যবহার করছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর বলে জানিয়েছে সচেতন মহল।
বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সনাতনী ঐক্য মঞ্চের ডাকে কলকাতার জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
মিছিল থেকে অশোক কীর্তনিয়া দাবি করেন, ড. ইউনূসকে ‘শিক্ষা দিতেই’ এই কর্মসূচি। তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উসকানি বেশি শোনা যায় বলে সমালোচনা শুরু হয়। অসীম সরকার প্রকাশ্যে ‘সার্জিক্যাল স্ট্রাইকেরও’ আহ্বান জানান।











