বাড়ি ফেরার পথে যুবককে গলা কেটে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খোরশেদ আলম ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর পান যে মসজিদের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মো. রহমত নামে এক দিনমজুর খুন হন। এক দিনের ব্যবধানে ধারাবাহিক খুনের ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা খোরশেদকে গলা কেটে হত্যা করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031