বিএনপি ক্ষমতার আসলে কিশোর গ্যাং অ্যাডাল্ট গ্যাংসহ মনু নদীতে ভেসে যাবে:নাসের রহমান

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ‘ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা, অ্যাডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। সব গ্যাং মনু নদীতে ভেসে যাবে। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স।

 

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাসের রহমান বলেন, ‘মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করা হবে।

 

আধুনিক সুইমিংপুল নির্মাণও ফুটবললীগ চালু ফাস্ট প্রায়োরিটিতে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম গড়ে তোলা হবে, যেন তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।’

 

কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে নাসের বলেন, ‘সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031