বিয়েতে ডিজেল উপহার পেলেন গণঅধিকার নেতা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিয়েতে ডিজেল উপহার পেয়ে আলোচনায় এসেছেন মো. শহিদুল ইসলাম ফাহিম, যিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য। প্রচলিত উপহারের বাইরে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ এলাকাজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।

মঙ্গলবার বিকালে শ্রীরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত ওই বিয়েতে প্রতীকীভাবে ডিজেল প্রদান করা হয়। জানা গেছে, সাম্প্রতিক জ্বালানি সংকটের বাস্তবতা ও ভোগান্তি তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ডিজেল সংকট তীব্র হওয়ায় কৃষি, মৎস্য ও পরিবহন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় সাধারণ মানুষও ভোগান্তির মুখে পড়ছেন।

আয়োজকদের মতে, সামাজিক অনুষ্ঠানে ভিন্নধর্মী উপহার প্রদান করে জ্বালানি সংকটের বিষয়টি সবার নজরে আনার চেষ্টা করা হয়েছে। তারা আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে সময়োপযোগী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলেছেন, এটি একটি ব্যতিক্রমী ও চিন্তাশীল আয়োজন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031