বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ষ্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বিশ্বের বহু শহরে দ্রুত বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও দূষিত বায়ুর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে বাতাসের মান কিছুটা উন্নতি হলেও আজ ঢাকার বায়ু আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকে ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৫০— যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণির অন্তর্ভুক্ত। একই স্কোর নিয়ে ভারতের কলকাতা দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এ ছাড়া ২৩৯ একিউআই স্কোর নিয়ে মিশরের রাজধানী কায়রো রয়েছে তালিকার তৃতীয় স্থানে, যার বাতাসেও জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ পরিস্থিতি বিরাজ করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
  • ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যঝুঁকি)

‘খুব অস্বাস্থ্যকর’ পরিস্থিতিতে শিশু, প্রবীণ, অসুস্থ ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে কার্যক্রম কমানোর পরামর্শ দেওয়া হয়। সাধারণ জনগণকেও বাইরে দীর্ঘক্ষণ অবস্থান থেকে বিরত থাকতে বলা হয়।

একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষকের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। দূষিত বায়ু স্ট্রোক, হৃদরোগ, সিওপিডি, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণসহ নানা রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031