বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর পরিবারবর্গ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই শোকাবহ সময়ে মহান আল্লাহ যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের স্মৃতি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকারী আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে আগামীতেও পথ দেখাবে।
আল্লাহ তায়ালা তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।”











