চীনের দীর্ঘমেয়াদি ‘জাতীয় স্বার্থের’ পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে চায় বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই প্রতিবেদন অনুযায়ী, অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত ‘কোর ইন্টারেস্ট’ হিসেবে বিবেচনা করছে চীন।
এই তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অঞ্চলগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইস্যু চীনের দীর্ঘমেয়াদি জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু। বেইজিংয়ের নেতৃত্ব ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনরুজ্জীবন’ অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসারণ করেছে।











