ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন:নাসিরুদ্দিন পাটোয়ারী

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

ভারতের সঙ্গে নতজানু নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। পাশাপাশি সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (২৬শে জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ১২ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারতে গিয়ে এই কথা বলেন নাসীরুদ্দিন পাটোয়ারী।

এসময় তার সঙ্গে ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম।

এদিন দুপুরে তারা জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে জুম্মার নামাজ শেষ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যার শিকার মুজিব আলীর বাড়িতে যান। সেখানে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

 

এরপর সীমান্তবর্তী চাতলা বাজারে তারা পথসভায় মিলিত হন। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা-উপজেলার নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।

 

বক্তব্যে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ উদ্যোগের প্রসঙ্গ তুলে এনসিপি’র মুখ্য সমন্বয়ক বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিক অস্ত্র, টহলযান, প্রয়োজনীয় অবকাঠামো ও উন্নত বেতন-ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবি জানান পাটোয়ারী।

এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন পাটোয়ারী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031