ভারতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকে দিচ্ছেন হাসিনা

ডেস্ক রিপোর্ট

 

ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জানিয়েছে বাংলাদেশ।

 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন প্রণয় ভার্মাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।

 

ভারতীয় হাইকমিশনারকে তলবের সময় বাংলাদেশ দ্রুততার সঙ্গে হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031