ভোটের পরের সহিংসতায় দেশে মৃত্যু ৭, আহত ৩৫৭

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের অন্তত ২৬ জেলায় সহিংসতা হওয়ার তথ্য দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব সহিংসতায় ৭ জনের মৃত্যু এবং ৩৫০ জনের আহত হওয়ার কথাও বলেছে বেসরকারি সংস্থাটি।

নির্বাচনের তিন দিন পর গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সোমবার সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়ে ‘তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ’ জানিয়েছে সংস্থাটি।

তারা এ ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে ‘দ্রুত ও কার্যকর’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে; ‘দায়িত্বশীল ও জরুরি’ পদক্ষেপ নিতে বলেছে রাজনৈতিক দলগুলোকে।

সহিংসতায় প্রাণহানির তথ্যে এমএসএফ বলেছে, মুন্সিগঞ্জে জসিম উদ্দিন এবং বাগেরহাটে ওসমান সরদার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ার কারণে সহিংসতায় নিহত হয়েছেন।

ময়মনসিংহে একজন শিশুকে তার বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031