মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোগাস ইসলাম:এ্যানি

লক্ষীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোগাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনাকে নির্ধারণ করতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে সর্বপ্রথম কে লিখেছে? জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? এ্যানি চৌধুরীর মার্কা কি? ধানের শীষ।মার্কা রে মার্কা,ধানের শীষ মার্কা।সিল মারো ভাই সিল মারো,ধানের শীষ মার্কায় সিল মারো।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে তারুণ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন।এ্যানী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

তিনি আরো বলেন,এখনও নির্বাচন হয়নি,নির্বাচন হবে, প্রতিনিধি আসবে,আপনাদের দল আসবে,নির্বাচিত দল ক্ষমতায় আসবে,তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে।তারেক রহমান বলেছে গ্রামের মানুষের কাছে যাও, গ্রামের মানুষের কাছে আসছি।জিয়াউর রহমান যেমন গ্রামের মানুষকে পছন্দ করতেন,এজন্য জিয়াউর রহমানকে বলতো গণ-মানুষের নেতা আর বিএনপিকে বলা হয় গণ-মানুষের দল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031