মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত, ৪ জন হাসপাতালে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। নিহত যুবকের নাম মাহমুদুল্লাহ রিয়াদ (৩০)। তিনি উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। মাত্র ২২ দিন আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়ল পরিবারটি।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত থেকেই অভিযানে নেমেছে পুলিশ।”

স্থানীয়রা জানান, গভীর রাতে ডাকাতরা রশি টেনে মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চারজনকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগ উঠেছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাকাতদের তৎপরতা বেড়েছে। প্রায়ই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031