মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম জানান, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখা জানায়, তেজগাঁও বিভাগের ডিসির সরাসরি তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে আটক করে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসায় লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার পর আয়েশা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি উত্তরা এলাকার একটি স্কুলের শিক্ষক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং স্কুল পোশাক পরে ভবন থেকে বের হয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031