মোহাম্মদপুর ও চকবাজারে আবাসিক ভবনে আগুন

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর ও চকবাজারের দুটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষনিক হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি আবাসিক ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।’

আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031