মৌলভীবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া। পিতা ও পুত্র মুদির দোকানের মালামাল কেনার জন‍্য মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে যাচ্ছেন। তারা উদনার পুল নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে অপরিচিত চারজন লোক নেমে তাদের সাথে থাকা ১টি কালো ব্যাগে দোকানের নগদ ৫ লাখ টাকা ছিনতাই করে প্রাইভেটকার যোগে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মোবারক হোসেন খাঁন বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি তবে ছিনতাই কারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031