মৌলভীবাজার সদর হাসপাতালে নার্সের উপর হামলায় আহত ২

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকার নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনাটি ঘটে।

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্স। এ কথা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা নার্সদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এলে আরও দু’জন আহত হন।

 

পরে হাসপাতালের অন্যান্য স্টাফ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

 

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, সরকারি বিধি অনুযায়ী ফি আদায়ের মতো নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

 

মৌলভীবাজার ২৫০ শষ্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে দু’জন নার্সের ওপর হামলা চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এ সময় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,“ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আরেকজন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031