সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য অবজারভার।

রয়টার্সের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, দলীয় অর্থদাতা এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে স্টারমার এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, প্রধানমন্ত্রীর পদে তার অবস্থান আর টেকসই নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বর্তমানে তার সরকারি গ্রামীণ বাসভবন চেকার্সে স্ত্রীকে নিয়ে বিষয়টি আলোচনা করছেন।

তবে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সোমবারের মধ্যেই স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট ঘোষণা দেবেন। একই সঙ্গে তিনি ক্ষমতা হস্তান্তরের একটি সুশৃঙ্খল সময়সূচিও তুলে ধরতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা লেবার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031