যুক্তরাজ্যে ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের কাছে একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ঘটনাটিকে ‘বড় ধরনের নিরাপত্তা ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তদন্তে সহায়তা করছে সন্ত্রাসবিরোধী পুলিশ ইউনিটও।

পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে একটি চলন্ত ট্রেনে একাধিক যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে সশস্ত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামায় এবং দুইজন পুরুষকে আটক করে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হান্টিংডন রেলস্টেশনে বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ও একাধিক জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-কে বলেন, “আমি এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখেছি, চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। আতঙ্কে অনেক যাত্রী ট্রেনের বাথরুমে লুকিয়ে পড়েছিলেন।”

আরেকজন যাত্রী জানান, “অনেকে আতঙ্কে দৌড়াতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। কেউ কেউ চিৎকার করছিলেন—‘ইউ লাভ ইউ!’।”

স্কাই নিউজ জানিয়েছে, পুলিশের একজন সদস্য টেসার বন্দুক ব্যবহার করে এক সন্দেহভাজনকে আটক করেন।

ঘটনাটিকে “ভয়াবহ ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। এদিকে লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (LNER) নিশ্চিত করেছে যে, ঘটনাটি তাদের একটি ট্রেনে ঘটেছে। বর্তমানে হান্টিংডন স্টেশনে জরুরি কার্যক্রম চলমান থাকায় সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031