যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবদল নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবদলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক মাহবুব হাসান (সজীব) বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

 

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031