রংপুর মেডিকেলে চা চাওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

চা চাওয়াকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজে (রমেক) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মধ্যরাতে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি গুরুতর আহত হয়েছেন।

রাত প্রায় ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের জিয়া হলের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, রমেক শাখা ছাত্রদলের সভাপতি মো. আল মামুন এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) শামছুদ্দোহা আলম সরনের অনুসারীদের মধ্যে এই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজের জিয়া হলে নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-এর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, কথা কাটাকাটি থেকে সংঘর্ষ; সিনিয়র-জুনিয়র বিরোধে চা দোকান থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে মারামারি, পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষ চলাকালে সাধারণ সম্পাদক সরনের গ্রুপের সদস্য মিরাজ গুরুতর আহত হন। তিনি রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে এমন সংঘর্ষের জেরে ক্যাম্পাস ও হল এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031