রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রাণ গেল যুবকের

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকালে গ্রামের বালিদীঘির পারের দক্ষিন দিকে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক আহমদের সাথে তার প্রতিবেশি আতিক আহমদের (২১) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক আহমদ উপুর্যোপুরি তারেকের বুক, হাত ও উরুতে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক ভাবে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031