রাজপথের বন্ধুপ্রতীম সংগঠন ছাত্রদল আজ দেউলিয়া হয়ে গেছে

‏ডেস্ক রিপোর্ট :

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলে মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ ছাত্রদলকে উদ্দ্যেশ করব বলেন, আমাদের বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন আজ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের চৌমুহনা থেকে মিছিল শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় ও শহর সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি আব্দুল মুমিত, মো: জিল্লুর রহমান ও ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ।

ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ বলেন, যাদের সাথে রাজপথে ছাত্রশিবিরের পিঠ রক্তে রক্তাক্ত হয়েছিলাম, হামলা মামলার নজরানা পেশ করেছিলাম, সেই রাজপথের বন্ধুপ্রতীম সংগঠন ছাত্রদল আজকে দেউলিয়া হয়ে গেছে। আজকে নিজেদের কোনো কার্যকম নেই, এজেন্ডা নেই, তাদের গঠনমূলক কোনো কার্যকম নেই। ওরা পরে আছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। তারা লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রশিবিরের পিছনে লেগে সময় নষ্ট করবেন না। ফিরে আসুন, একটি নতুন বাংলাদেশ বিনির্মানে ফিরে আসুন। আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ে তুলি। যদি আপনারা সতর্ক না হন, যদি নারী হেনস্তার জায়গা থেকে ফিরে না আসেন, দেশের ছাত্রসমাজ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031