রানওয়ে থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে গেল ভারতের যুদ্ধবিমান তেজস

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ক্র্যাশ করলো ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তৈরি হালকা যুদ্ধবিমান তেজস। এবার তো সেনাঘাঁটিতে অবতরণ করতে গিয়ে ছিটকে পড়েছে রানওয়ে থেকে। দুমড়ে-মুচড়ে গেছে ওই তেজসটি। আর এই বিমানটি ক্র্যাশ করেছে গত ৭ ফেব্রুয়ারি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

সুত্রবলেছে, এই দুর্ঘটনার পরে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রায় ৩০টি তেজস জেট বিমানে কার্যক্রম পুরোপুরি স্থগিত রেখেছে, যাতে সেগুলোর বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা করা যায়।

একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিমানটি সম্ভবত ব্রেক বা অন্য কোনো সিস্টেমের ত্রুটির কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন এবং গুরুতর আহত হননি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের তৃতীয় দুর্ঘটনা এটি।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে, যেখানে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময়, যেখানে পাইলট নিহত হন। নভেম্বরের এই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031