রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট

ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। গণভোটের বিজয়ী হ্যাঁ-এর পক্ষে সংস্কারের জন্য সংসদে যাচ্ছি।

 

 

মঙ্গলবার (১০ মার্চ) দলের এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি। অবিলম্বে ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031