স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই ২১ লাখ ৯০ হাজার টিকা সারাদেশে পাঠানো হবে এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বুধবার তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
মন্ত্রী আরও জানান, টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যেই প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সব জেলায় পাঠানো হবে।
তিনি বলেন, হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় শয্যাও রাখা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।











