লভীবাজারে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শেখবাড়ি সংলগ্ন শাহপুর সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান বলেন, আমরা বাজারে ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘটনাস্থলে দুইজনের লাশ পড়ে আছে। অপর একজনের তখনও প্রাণ ছিল। তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারে কাজ করছেন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031