শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

ষ্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুন লাগে। তবে ঘটনাটি সত্ত্বেও বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী ও বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি আরও জানান, বিমানবন্দরের ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে কার্গো সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তারা আরও জানিয়েছে, সব ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031