রামিসাকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে এইচআরডিএস’র মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :

 

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারের উপর সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জবীজলড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি (এইচআরডিএস), মৌলভীবাজার জেলা শাখা।

 

শনিবার (২৩ মে) বিকাল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক অলি আহমদ মাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাবের আহমদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমিরুন নেসা আলো, মৌলভীবাজার প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল ইসলাম শেফুল, এশিয়ান টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম এর সভাপতি হোসাইন আহমদ, বাংলাদেশ সমাচারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রিপন মিয়া।

 

আরো উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক কামরান আলম, এক্সিকিউটিভ মেম্বার রেজাউল হাসান রাহি প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। শুধু রামিশা না আমরা দেখতে পাই প্রতিনিয়ত এরকম দুইটা তিনটা ঘটনা ঘটেই চলেছে, এতে প্রশাসনের কোন তৎপরতা চোখে পড়ছে না। আমরা দেখতে পাই এরকম ঘটনা সংঘটিত হওয়ার কারণ হলো কিশোরগ্যাং মাদকসহ সমাজের বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এরকম ঘটনা সংগঠিত হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, মাদক কিশোরগেং সহ যে ধরনের অপকর্ম সমাজে বৃদ্ধি পাচ্ছে তা নির্মূলের জন্য কাজ করা।

 

বক্তারা আরো বলেন, আমরা অতীতে দেখেছি যখন খালেদা জিয়ার সরকার ছিল তখন সরকারের কঠোর পদক্ষেপের কারণে এসিড নিক্ষেপের মত জঘন্য অপরাধগুলো নির্মূল করা সম্ভব হয়েছে।

 

প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যদি প্রশাসন রামিসার ঘটনায় আসামির কঠোর ব্যবস্থা নেয় তাহলে আর কখনো রামিসার মত শিশুর জীবন আর কারোর দিতে হবে না

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031