জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন
তিনি এ সময় বলেন, শেরপুর-২ আসন থেকে জুলাইয়ের আহত খোকন চন্দ্র বর্মন এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।











