শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর যুবদলের হামলা

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রেসক্লাবের সভাপতির ওপর যুবদল নেতা ও ব্যবসায়ীদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন শ্যামনগর প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের ওপর হামলার ঘটনা ঘটে।

 

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সামিউল মনিরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ও প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক জুবায়ের মাহমুদ জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান ও মফু খাঁসহ নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলা হয়।

 

আরেক প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মানববন্ধন চলাকালীন একপর্যায়ে যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ বাবলু, মিজান ও মতলেবসহ প্রায় ২৫–৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এসময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে গেলে উপস্থিত সাংবাদিকদের ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

হামলার শিকার সামিউল মনির জানান, তাকে মারধর করতে করতে প্রেসক্লাব চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে ইট ও হাতুড়িসদৃশ বস্তু দিয়ে আঘাত করা হয় বলে তার ধারণা। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়।

 

অন্যদিকে, যায়যায়দিন পত্রিকার শ্যামনগর প্রতিনিধি ও যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুর দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো মারধরে জড়িত ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, আগের দিন দোকানদার রহিমকে মারধরের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ ছিলেন। মানববন্ধন চলাকালে ধাক্কাধাক্কির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির সাংবাদিকদের জানান, সামিউল মনিরের মাথার বাম পাশে আঘাত লেগেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে ঝুঁকিমুক্ত।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031