শ্রীমঙ্গলে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী পাভেল গ্রেপ্তার

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪শে নভেম্বর রাত পৌনে ১টার দিকে শ্রীমঙ্গল পৌরসভাস্থ হবিগঞ্জ রোডের রাজ্জাক টাওয়ারের নীচ তলার রূপসী বাংলা কাউন্টার এর সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারী আব্দুস সামাদ পাভেল (২৭) নামে একজনকে আটক করে।

আরামবাগের আল্লার দান বিল্ডিংয়ের এর সামনে, উকিল বাড়ি রোড) বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুস সালাম পাভেল। আসামি পাভেলকে গ্রেপ্তার পূর্বক তাহার নিকট হইতে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেপ্তারকৃত আসামী আব্দুস সামাদ পাভেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পরিচিত। তাহার বিরুদ্ধে একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীসহ তার সহযোগী পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031