শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

ঘড়ির কাঁটা যখন ১২.১মিনিট বেজে ওঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক নিবেদন করা হয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন সহ বিএনপির নেতৃবৃন্দসহ পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শ্রীমঙ্গল থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, জনপ্রতিনিধি, বিএনপি’র সহযোগী পৌর যুবদল, উপজেলা পৌর যুবদল, জাসাস সহ রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টুরিস্ট পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকেও শ্রদ্ধার সহিত পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031