সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার শুরু হওয়া এ সফরের বিষয়টি রোববার সকাল ১১টা ১৩ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথাও জানানো হয়েছে।











