নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠে বিভিন্ন অপরাধে জড়িত কথিত চৌধুরী পরিবারের সদস্যরা সাংবাদিক হত্যার হুমকি মামলায় আদালত থেকে বন্ডে মুক্তি পেয়েছে।
মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন আশা চৌধুরী (২৫), পিতা আলমগীর চৌধুরী; আশিক আহমেদ রনি (৩২), পিতা সুবেদার গোলাম আহমদ চৌধুরী; এবং সুলাইমান চৌধুরী বিশাল (১৯), পিতা আলমগীর চৌধুরী। দীর্ঘদিন ধরে চলা মামলার সুনানীতে ৩১ মার্চ তারা আদালত থেকে বন্ডে মুক্তি পান।
পরিবারটির বিরুদ্ধে অনৈতিক, প্রতারণামূলক ও জুলুমজাত কর্মকাণ্ডের খবর প্রকাশের পর দৈনিক সংবাদ প্রতিদিনের অনুসন্ধানী টীমের উপর নানা হুমকি দেওয়া হয়। হুমকিতে সাংবাদিকদের প্রাণহানির ভয় দেখানো এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ও সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ফরিদুল ইসলাম নয়ন ১১ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ মেজিস্ট্রেট আদালতে ফৌজদারি ধারাঃ ১০৭/১১৪/১১৭(সি) অনুযায়ী মামলা দায়ের করেন। মামলাটির পিটিশন নম্বর ৭৫২/২০২৫।
মামলার চলাকালীন সময় আসামিপক্ষ আদালতে নিয়মিত উপস্থিত না হওয়ার পাশাপাশি মিথ্যা তথ্য প্রদান করেছে। ৩ নং আসামীকে নাবালক (১৫ বছর) হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হলেও আদালতে সঠিক বয়স প্রমাণ করা সম্ভব হয়নি।
পরিবারটি বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাকে ব্যবহার করে মিথ্যা মামলার ভয় দেখানোর চেষ্টা করেছে। এছাড়া, ২০২৫ সালের ২৭ নভেম্বর ফতুল্লা মডেল থানায় মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সাধারণ ডায়েরী দায়ের করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকচক্র চৌধুরী পরিবারের প্রধান আলমগীর চৌধুরী পূর্বেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনৈতিক ও জুলুমমুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ও স্থানীয় থানার নথিভুক্ত অভিযোগও রয়েছে।
মামলাটি দীর্ঘদিন চললেও এক অদৃশ্য শক্তির প্রভাবে পরিবারটির বিভিন্ন সদস্য আদালতে নিয়মিত উপস্থিত না হওয়ায় বিচার প্রক্রিয়া জটিলতার মুখে পড়েছে।











